মূল কনটেন্টে যান

القبول والتسجيل

ভর্তি তথ্য

প্রতি শিক্ষাবর্ষের শুরুতে মক্তব, নাযেরা, হিফজ ও কিতাব বিভাগে ছাত্র ভর্তি করা হয়। আসন সংখ্যা সীমিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে ভর্তি চূড়ান্ত হয়।

অনলাইনেই আবেদন করুন

জামিয়ার অনলাইন পোর্টালে ভর্তির আবেদন ফরম পূরণ করুন।

অনলাইন ভর্তি আবেদন

ভর্তি প্রক্রিয়া

চারটি ধাপে ভর্তি সম্পন্ন হয়

ফরম সংগ্রহ

জামিয়ার অফিস থেকে নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ করুন।

ফরম পূরণ ও জমা

প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণকৃত ফরম নির্ধারিত তারিখের মধ্যে জমা দিন।

মৌখিক পরীক্ষা

সংশ্লিষ্ট বিভাগের উস্তাদগণ কর্তৃক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।

ভর্তি নিশ্চিতকরণ

উত্তীর্ণ ছাত্রদের নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

  • জন্ম নিবন্ধন সনদের ফটোকপি
  • পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র ও প্রশংসাপত্র
  • ছাত্রের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • অভিভাবকের ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র/সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • হিফজ বা পূর্বপাঠ্য সংক্রান্ত সনদ/প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজনে কর্তৃপক্ষ অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে।

ভর্তির নিয়মাবলী

  • ভর্তির সময় ছাত্রকে অভিভাবকসহ উপস্থিত থাকতে হবে।
  • আবাসিক ছাত্রদের জামিয়ার নিয়মকানুন মেনে চলা আবশ্যক।
  • জমাকৃত ফরম ও ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
  • তথ্য গোপন করলে যে কোনো সময় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

যোগ্যতা

شروط القبول

ভর্তি যোগ্যতা

কিতাব বিভাগে ভর্তির জন্য

  • হুফফাজ জামাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে হাফেজে কুরআন হতে হবে।
  • সাধারণ (জেনারেল) বিষয়সমূহ সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
  • শুদ্ধভাবে বাংলা পড়তে পারতে হবে।
  • নির্ধারিত ভর্তি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে হবে।

জামাতভিত্তিক পূর্বপাঠ্য যোগ্যতা

নাহবেমীর জামাত
মীযানুস সরফ, এসো আরবি শিখি ও উর্দু
হেদায়াতুন নাহু জামাত
নাহবেমীর কিতাব, রওজাতুল আদব
কাফিয়া জামাত
হেদায়াতুন নাহু কিতাব
শরহে বেকায়া জামাত
কাফিয়া, উসূলুশ শাশী
জালালাইন জামাত
শরহে বেকায়া, নূরুল আনওয়ার
মিশকাত জামাত
হেদায়া, জালালাইন

বিশেষ দ্রষ্টব্য: শিক্ষার্থীর যোগ্যতা ও পূর্বপাঠ্য যাচাই করে উপযুক্ত জামাত নির্ধারণ করা হবে।

মূল্যায়ন

اختبار القبول

ভর্তি পরীক্ষার নিয়ম

  1. শিক্ষার্থীর পূর্বপাঠ্য, শিক্ষাগত যোগ্যতা, কুরআন তিলাওয়াত, আরবি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের দক্ষতা যাচাইয়ের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  2. ভর্তি পরীক্ষার বিষয় ও জামাত নির্ধারণের পদ্ধতি দায়িত্বশীল উস্তাদগণ শিক্ষার্থীর যোগ্যতা বিবেচনা করে নির্ধারণ করবেন।

  3. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।

ব্যয়

الرسوم الدراسية

ভর্তি ও মাসিক ফি বিবরণ

সকল বিভাগের ভর্তি ফি

৩,২০০ টাকা

উক্ত ভর্তি ফির মধ্যে আইডি কার্ডের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

মাসিক বেতন ও আবাসিক খরচ

কিতাব বিভাগ

২,৫০০ টাকা মাসিক

আবাসিক খরচ (কারেন্ট বিলসহ)

নূরানী, নাযেরা ও হিফজুল কুরআন বিভাগ

৪,৫০০ টাকা মাসিক

আবাসিক খরচ

  • বিশেষ দ্রষ্টব্য: মাসিক বেতন ও অন্যান্য প্রযোজ্য ফি কর্তৃপক্ষের নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
  • বিশেষ দ্রষ্টব্য: কোনো ছাত্র খাবারের পূর্ণ টাকা দিলে তার জন্য আলাদা করে আবাসিক ফি দিতে হবে না।

ভর্তি চলছে

যে বিভাগগুলোতে ভর্তি নেওয়া হচ্ছে

বিভাগআরবি নামভর্তি ফিআসন
মক্তব বিভাগقسم الكُتّاب৩,২০০ টাকা
নাযেরা বিভাগقسم النَّظَر وقراءة القرآن الكريم৩,২০০ টাকা
হিফজুল কুরআন বিভাগقسم تحفيظ القرآن الكريم৩,২০০ টাকা
কিতাব বিভাগقسم الكتب الدراسية৩,২০০ টাকা

* আসন সংখ্যা ও হালনাগাদ তথ্যের জন্য জামিয়ার অফিসে যোগাযোগ করুন।

অনলাইন আবেদন

অনলাইনেই ভর্তির আবেদন করুন

জামিয়ার অনলাইন পোর্টাল থেকে সরাসরি ভর্তির আবেদন করা যাবে। আবেদন সম্পন্ন হলে জামিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে সরাসরি জামিয়ার অফিসেও আসতে পারেন।

দাড়িয়াপুর, সদর, ব্রাহ্মণবাড়িয়া।

০১৭২২-১৩৯৩৬৪(মাদরাসা ও প্রিন্সিপাল)jamiaummulqura22@gmail.com
যোগাযোগের পাতা

অনলাইন ভর্তি আবেদন

নিচের বোতামে ক্লিক করে জামিয়ার অনলাইন পোর্টালে গিয়ে ভর্তির আবেদন ফরম পূরণ করুন।

অনলাইন ভর্তি আবেদন

qmmsoft.com