মাসিক মূল্যায়ন পরীক্ষা
সাধারণত কুরবানির পূর্বে অনুষ্ঠিত হয়।
نظام الامتحانات
পূর্ণ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত চারটি পরীক্ষা, প্রস্তুতির অনুসৃত নিয়মাবলি এবং পরীক্ষার হলে পালনীয় নির্দেশনা।
প্রথমত
আমাদের জামিয়ায় পূর্ণ শিক্ষাবর্ষে মোট চারটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাধারণত কুরবানির পূর্বে অনুষ্ঠিত হয়।
সফর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়।
জুমাদাল উলা মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হয়।
শাবান মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয়ত
آداب الاستعداد للامتحان
পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে প্রতিটি শিক্ষার্থীকে পড়ার বিষয়বস্তু ও সময় নিয়ে একটি সুপরিকল্পিত রুটিন তৈরি করতে উৎসাহিত করা হয়।
শুধু পড়লেই হবে না; কীভাবে পড়তে হবে, সেটিও গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের বিষয়ভেদে উপযুক্ত পড়ার কৌশল অনুসরণ করতে উৎসাহিত করা হয়। কোনো বিষয় পড়ার পর প্রয়োজনীয় নোট তৈরি করা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা এবং অনুশীলনের মাধ্যমে সেগুলোকে আয়ত্ত করা হয়।
বোর্ড পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত বছরগুলোর প্রশ্নপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুবহু একই প্রশ্ন আসবে — এমন নিশ্চয়তা না থাকলেও প্রশ্নের ধরন ও কাঠামোর মধ্যে অনেক সময় যথেষ্ট মিল পাওয়া যায়। তাই বিগত বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে তা সমাধানের চেষ্টা করা ও প্রশ্নের ধরন বুঝে অনুশীলন করা প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
একবার পড়া কোনো বিষয় যেন বারবার বিস্তারিতভাবে পড়তে না হয়, সে জন্য শিক্ষার্থীরা নিজেদের সুবিধা অনুযায়ী সংক্ষিপ্ত নোট তৈরি করে রাখে।
পরীক্ষার প্রস্তুতিতে নিয়মিত রিভিশনের কোনো বিকল্প নেই। কোনো একটি বিষয় একবার বা দুদিন পড়ে দীর্ঘ সময় আর না পড়লে তা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
বোর্ড পরীক্ষা যতই নিকটে আসে, ততই প্রয়োজন মনোযোগ ধরে রাখা। এই সময়ে অপ্রয়োজনীয় কাজ, অতিরিক্ত ঘোরাফেরা বা কেনাকাটায় মনকে বিক্ষিপ্ত করা উচিত নয়। পড়াশোনা, প্রয়োজনীয় খাবার, পর্যাপ্ত ঘুম ও ইবাদতের মধ্যে সুন্দর ভারসাম্য রেখে প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন।
প্রস্তুতিকালীন সময়ে শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে উৎসাহিত করা হয়। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে, কোনো উত্তর নিয়ে সংশয় থাকলে কিংবা প্রস্তুতির কোথাও দুর্বলতা অনুভূত হলে শিক্ষকের পরামর্শ নেওয়া উচিত।
পরীক্ষার প্রস্তুতি মানেই সারাক্ষণ বই নিয়ে বসে থাকা নয়। পড়াশোনার পাশাপাশি পুষ্টিকর ও পরিমিত খাবার, পর্যাপ্ত ঘুম, হালকা শরীরচর্চা এবং নিয়মিত আমল — সবকিছুর মধ্যে সুন্দর সমন্বয় থাকা প্রয়োজন।
পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে প্রতিটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। শুধু বড় কিতাবের প্রতি মনোযোগ দিয়ে ছোট কিতাবগুলোকে অবহেলা করলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা কঠিন হতে পারে।
পরীক্ষার পূর্ববর্তী খেয়ারের দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন দেওয়া এবং দুর্বল জায়গাগুলো পুনরায় দেখে নেওয়া উচিত।
তৃতীয়ত
পরীক্ষার সময় নিম্নোক্ত নিয়মাবলি যথাযথভাবে মেনে চলতে হবে।
পরীক্ষা কেন্দ্রে কোনো কিতাব, কাগজপত্র, নোট, বই অথবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।
পরীক্ষার্থী প্রথমে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় নিবন্ধন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বরসহ প্রয়োজনীয় সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করবে। উত্তর লেখা শুরু করবে দ্বিতীয় পৃষ্ঠা থেকে।
উত্তরপত্রে নির্ধারিত মার্জিন ও বক্স সিস্টেম যথাযথভাবে অনুসরণ করতে হবে।
মূল উত্তর লেখার জন্য কালো কালি ব্যবহার করতে হবে। মার্জিন বা প্রয়োজনীয় চিহ্ন দেওয়ার ক্ষেত্রে নীল বা সবুজ কালি ব্যবহার করা যেতে পারে।
সম্ভব হলে জেল পেন ব্যবহার না করাই ভালো।
পরীক্ষার খাতায় সাইন পেন ব্যবহার করা নিষিদ্ধ।
প্রশ্ন হাতে পাওয়ার পর তাড়াহুড়ো না করে সম্পূর্ণ প্রশ্ন ভালোভাবে পড়ে ও বুঝে উত্তর লেখা শুরু করতে হবে।
সম্ভব হলে প্রশ্নের ধারাবাহিকতা অনুযায়ী উত্তর লিখতে হবে।