মূল কনটেন্টে যান

أقسام التعليم

শিক্ষা বিভাগসমূহ

মক্তব থেকে কিতাব বিভাগ পর্যন্ত ধারাবাহিক পাঠক্রম — প্রতিটি স্তরে অভিজ্ঞ উস্তাদের নিবিড় তত্ত্বাবধান।

পাঠক্রম

চারটি বিভাগে বিন্যস্ত শিক্ষা কার্যক্রম

قسم الكُتّاب

মক্তব বিভাগ

শিশুদের জন্য কুরআন শিক্ষার প্রাথমিক স্তর — সহীহ শুদ্ধ উচ্চারণে কায়দা, আমপারা ও প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল।

  • সহীহ শুদ্ধ কায়দা ও আমপারা
  • দৈনন্দিন দোয়া-মাসায়েল
  • আদব-আখলাক গঠন
  • জেনারেলের প্লে-নার্সারী (বেফাক বোর্ড)
  • জেনারেলের ১ম শ্রেণী (বেফাক বোর্ড)
قسم النَّظَر وقراءة القرآن الكريم

নাযেরা বিভাগ

তাজবীদসহ পূর্ণ কুরআন মাজীদ শুদ্ধভাবে তিলাওয়াতের প্রশিক্ষণ, অভিজ্ঞ ক্বারী সাহেবানের তত্ত্বাবধানে।

  • তাজবীদের মৌলিক নিয়মাবলী
  • নিয়মিত তিলাওয়াত অনুশীলন
  • মাখরাজ ও সিফাত শুদ্ধিকরণ
  • জেনারেলের ২য় শ্রেণি (বেফাক বোর্ড)
قسم تحفيظ القرآن الكريم

হিফজুল কুরআন বিভাগ

সম্পূর্ণ ত্রিশ পারা কুরআনুল কারীম মুখস্থকরণের সুশৃঙ্খল ব্যবস্থা — নিয়মিত সবক, সাত সবক, আমুখতা ও দৈনিক তেলাওয়াত।

  • নিয়মিত সবক, সাত সবক, আমুখতা ও দৈনিক তেলাওয়াত
  • সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা
  • জেলাব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ
قسم الكتب الدراسية

কিতাব বিভাগ

হুফফাজ থেকে মিসকাত জামাত পর্যন্ত — নাহু, সরফ, বালাগাত, ফিকহ, উসূল, হাদীস ও তাফসীরসহ দরসে নিজামীর ধারাবাহিক পাঠদান।

  • হুফফাজ থেকে মিসকাত পর্যন্ত জামাতসমূহ
  • দরসে নিজামীর পূর্ণাঙ্গ সিলেবাস
  • দরসে নেজামী ও মাদানী নেসাবের সুষম সমন্বয়ে জাতীয় শিক্ষাক্রমের সমন্বিত সিলেবাস
  • আরবি ভাষায় দক্ষতা অর্জন
  • গবেষণামূলক পাঠচক্র

সহায়ক শাখা

الأقسام المساندة

পাঠদানের সহায়ক শাখাসমূহ

نداء العربية

নিদাউল আরাবিয়্যাহ — আরবি ভাষা কেন্দ্র

কথোপকথন, বক্তৃতা ও লেখালেখির মাধ্যমে আরবি ভাষার ব্যবহারিক দক্ষতা অর্জনের নিয়মিত আয়োজন।

  • মুহাদাসা ও মুবাহাসা অনুশীলন
  • খুতবা ও প্রবন্ধ প্রতিযোগিতা
  • আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপন
  • সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা, কবিতা আবৃত্তি ও অনুবাদ প্রতিযোগিতাসহ বিবিধ আয়োজন
دار الإقامة

দারুল ইক্বামা — আবাসিক বিভাগ

ছাত্রদের জন্য সুশৃঙ্খল ও তত্ত্বাবধানকৃত আবাসন, সুষম খাদ্য এবং চব্বিশ ঘণ্টার নিরাপত্তা ব্যবস্থা।

  • অভিজ্ঞ নাযিমের তত্ত্বাবধান
  • নিজস্ব মাতবাখ ও সুষম খাদ্য
  • নিয়মতান্ত্রিক দৈনন্দিন রুটিন

নীতিমালা

اللائحة الخاصة بقسم التعليم

শিক্ষা বিভাগের বিশেষ নীতিমালা

  • ক্লাস রুটিন: সকাল ৭:৩০ মিনিট থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টা ৪০ মিনিট করে মোট সাতটি ঘন্টা হয়ে থাকে। দ্বিতীয় ঘন্টার পর ৩০ মিনিট সকালের নাস্তার বিরতি।
  • প্রতি সপ্তাহে সোমবার ক্লাসের পর তরবিয়তি মজলিসে ও বুধবার বাদ এশা সাপ্তাহিক সেমিনারে সকল ছাত্র-উস্তাদগণের উপস্থিতি বাধ্যতামূলক।
  • দরখাস্তের মাধ্যমে মুশরিফ উস্তাদ থেকে সুপারিশ নিয়ে তালিমাত থেকে মঞ্জুর করে মাসিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া দুই ঈদে ১০ দিন করে ও সাময়িক পরীক্ষাগুলোর পরে এক সপ্তাহ করে ছুটির ব্যবস্থা রয়েছে।
  • ছুটি বিহীন এক সপ্তাহ অনুপস্থিত থাকলে হাজিরা খাতা থেকে নাম কেটে যায়। ভর্তি নবায়ন করে হাজিরা খাতায় নতুন করে নাম উঠাতে হয়।
  • প্রতি বছর চারটি পরীক্ষা হয়: কোরবানির আগে মান নিরূপণ, ১ম সাময়িক, ২য় সাময়িক ও বার্ষিক পরীক্ষা।
  • কোনো পরীক্ষায় ছুটি বিহীন অনুপস্থিত থাকলে হাজিরা খাতা থেকে নাম কেটে যায়।
  • বেফাক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম জায়্যিদ জিদ্দান ও এদারা বোর্ডে অংশগ্রহণের জন্য মাদরাসা পরীক্ষায় মুমতাজ হওয়া শর্ত।
  • দরসে সকলের ইউনিফর্ম (সাদা পাঞ্জাবি-সেলোয়ার) পরা বাধ্যতামূলক।

দৈনন্দিন রুটিন

الجدول اليومي

একজন ছাত্রের দিনলিপি

ফজর থেকে এশা পর্যন্ত সুবিন্যস্ত সময়সূচিতে ইলম, ইবাদত, বিশ্রাম ও খেলাধুলার ভারসাম্যপূর্ণ ব্যবস্থা।

  1. ফজরের পূর্বে

    তাহাজ্জুদ ও ঘুম থেকে জাগরণ

  2. ফজর

    জামাতে নামায ও সকালের সবক

  3. সকাল

    নাস্তা ও শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান

  4. যোহর

    নামায, দুপুরের খাবার ও বিশ্রাম

  5. আসর

    নামায, খেলাধুলা ও শরীরচর্চা

  6. মাগরিব

    নামায ও তিলাওয়াতের হালকা

  7. এশা

    নামায, রাতের খাবার ও আমুখতা

  8. রাত

    নির্ধারিত সময়ে বিশ্রাম

* সময়সূচি ঋতু ও নামাযের ওয়াক্ত অনুযায়ী সামান্য পরিবর্তিত হতে পারে।

কোন বিভাগে ভর্তি হতে চান?

ভর্তির নিয়মাবলী, প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন।